আওয়ামী লীগ প্রার্থী টুকুর সংবাদ সম্মেলন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২১:১৪

সাঁথিয়া(পাবনা)সংবাদদাতা

পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি শুক্রবার সকালে সাঁথিয়া আওয়ামী লীগ অফিসে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় বৃহস্পতিবার ঐক্যফ্রন্টের নেতা ধানের শীষ প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা সম্পর্কে বলেন, এ আসনে জামায়াত প্রার্থী মনোনয়ন তুলেছিল। আবু সাইয়িদের জন্য নিজামীর ছেলে নাজিবুর রহমান মনোনয়ন বঞ্চিত হয়েছে। ওইদিন ধানের শীষের প্রচারণায় সাইয়িদ মনমথপুরে যাওয়ার পথে ক্ষুব্ধ জামায়েত-শিবির কর্মীরা সাইয়িদের গাড়িবহরে হামলা করে। ওইদিন সন্ধ্যায় আবু সাইয়িদ বাদী হয়ে ছাত্রলীগসহ প্রায় ২০ জনকে আসামি করে যে মামলা করেছেন তা মিথ্যা ও বানোয়াট বলে সংবাদ সম্মেলনে দাবি করেন এমপি শামসুল হক টুকু। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দোলোয়ার, সহ-সভাপতি রবিউল করিম হিরু, সাধারণ সম্পাদক তপন হায়দার সান প্রমুখ।