ঝিনাইদহে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:৪৪

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে আড়াই হাজার পিস ইয়াবাসহ আনসার আলি নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বারবাজার ডিগ্রী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে আনসার আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে সময় তার কাছ থেকে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে যশোরের অভয়নগর থানার চাপাতলা গ্রামের আরশাদ আলীর ছেলে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদক মামলা হয়েছে।