তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালার পাটকেলঘাটা খাদ্য গুদামে ২০১৮-১৯ অর্থবছরের আমন ধান সংগ্রহ অভিযান বৃহস্পতিবার উদ্বোধন হয়েছে। তালা উপজেলা খাদ্য কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে আমন ধান সংগ্রহ উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাটকেলঘাটা খাদ্যগুদাম কর্মকর্তা সুশান্ত মজুমদার, অফিস সহকারী শিব পদ ঘোষ প্রমুখ।
