জাতীয় পার্টি-জেপির যুবসংগঠন জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেছেন, যুবরাই জাতির প্রাণশক্তি এবং দেশের উন্নয়ন-অগ্রগতির মূল নিয়ামক। যুবসমাজই বায়ান্নর ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে এবং সংকট উত্তরণে অগ্রণী ভূমিকা রেখেছে। তাই যুবসমাজকে মাদক, সন্ত্রাস, ক্যাসিনো, জুয়া, টেন্ডারবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে হবে। যুবসমাজকে আধুনিক, বিজ্ঞানমনস্ক, পরমতসহিষ্ণু, উদার, মানবিক, নৈতিকতাসম্পন্ন ও বিবেকবান হিসেবে গড়ে তুলতে হবে। জাতীয় যুব দিবস-২০১৯ উপলক্ষ্যে শুক্রবার যুবসংহতির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
