ঢাকা সফরে আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৬:১৮

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস ১ থেকে ৭ নভেম্বর থাইল্যান্ড ও বাংলাদেশ সফর করবেন।

ব্যাংককে তিনি পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য ফোরামের ফাঁকে বিভিন্ন আঞ্চলিক অংশিদারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-ভারত-জাপান ‘চতুর্মাত্রিক’ আলোচনা অধিবেশনে যোগ দেবেন।

 

ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েলস এরপর বাংলাদেশ সফর করবেন। ঢাকায় তিনি বাংলাদেশের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরো পড়ুন : সাদেক হোসেন খোকা আবেদন করলে মিশন ব্যবস্থা নেবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কক্সবাজারেও তিনি বাংলাদেশি কর্মকর্তা ও আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা নিয়ে আলোচনা করবেন এবং শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর অবস্থা পর্যবেক্ষণ করবেন।

 

ইত্তেফাক/ইউবি