শিশুদের কয়েকটি ওয়েবসাইট

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২০:৪১

ইন্টারনেট এখন আর কেবল বিশেষজ্ঞ বা গবেষকদের জন্য আলাদা কোনো বিষয় নয়। বরং এখন ইন্টারনেট উন্মুক্ত সকলের জন্য। দেশ বা মানুষ ভেদে এখন আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। সকলেই ব্যবহার করতে পারেন ইন্টারনেটের বিশাল পৃথিবী আর লাভ করতে পারেন নিজের পছন্দের বিষয়ের প্রয়োজনীয় জ্ঞান। এই ক্ষেত্রে শিশুরাও কি পিছিয়ে থাকবে?

না শিশুদেরও সমান অধিকার রয়েছে বড়দের মতই ইন্টারনেট ব্যবহারের। অনেকেই শিশুদের ইন্টারনেট ব্যবহারের পক্ষপাতী নন। তবে ইন্টারনেট ব্যবহার করে শিশুরাও তাদের শিক্ষাকে আরো গতিশীল করে তুলতে পারে। ইন্টারনেট যেমন আক্ষরিক অর্থেই একটি জ্ঞান ভান্ডার, তেমনি এর সুবিধা নিয়ে শিশুদের শিক্ষাকেও আরো আকর্ষণীয় করে তোলা যেতে পারে। ইন্টারনেটের বিশাল বিশ্বে তাদের শিক্ষায় আরো বেশী মনোযোগী করে তুলতে পারে।

ইন্টারনেটে বিভিন্ন ধরনের সাইটের মধ্যে কিছু সাইট রয়েছে শিশুদের জন্যই আলাদা করে তৈরি করা। এইসব সাইটগুলো শিশুদের সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করতে পারে। তাদের শিক্ষার জন্য যেমন বিভিন্ন বিষয়ের তথ্য রয়েছে, তেমনি তাদের মানসিক বিকাশের জন্য নানান ধরনের কুইজ বা জ্ঞান বিজ্ঞানের মজার মজার বিষয়ও অন্তর্ভূক্ত রয়েছে এসব সাইটে। এরকমই একটি সাইট হচ্ছে www.kidsites.com।

এটি আসলে কোনো বিষয়ের সাইট নয়। এটি মূলত বিভিন্ন সাইটের লিংক ভিত্তিক একটি সাইট। শিশুরা যেসকল বিষয়ে আগ্রহী হতে পারে, সেসকল বিষয়ের সংশ্লিষ্ট লিংক দিয়ে সাজানো হয়েছে এই সাইট। তবে শিশুদের পাশাপাশি বড়দের জন্যও কিছু সাইটের লিংক রয়েছে এতে।

এই সাইটে রয়েছে তিনটি মূল ভাগ। একটি শিক্ষামূলক (Educational), একটি শিশুদের জন্য মজার বিষয় নিয়ে (Fun Stuff) এবং একটি বড়দের জন্য (Grownups)। এর প্রথম অংশ অর্থাত্ Educational অংশে রয়েছে  প্রাণীজগত্, শিল্প, ডাইনোসর, ইতিহাস, গণিত, সঙ্গীত, বিজ্ঞান এবং মহাকাশ সংক্রান্ত বিভিন্ন তথ্যের লিংক। প্রতিটি বিষয়েরই নানান ধরনের তথ্যের জন্য এখানে লিংক রয়েছে। একইভাবে Fun Stuff অংশে রয়েছে Activities, Coloring, Comics, Crafts, Girls' Interests, Online Games, Sports, Stories এবং Television সেকশন। এই সব সেকশনে নানান ধরনের মজার সব তথ্য পাওয়া যাবে। আর এখানে শিশুদের বিনোদনের জন্যও পর্যাপ্ত উপকরণ পাওয়া যাবে। এখান থেকে শিশুরা বিভিন্ন ধরনের গেম খেলার সুযোগও পাবে। আর সবশেষের অংশে অভিভাবক এবং শিক্ষকদের জন্য রয়েছে বিশেষ অংশ। অভিভাবক বা শিক্ষক কী করে একটি শিশুকে বিজ্ঞান বা অন্যান্য বিষয়ে শিক্ষা দিতে পারে বা আগ্রহী করে তুলতে পারে, সে বিষয়ে নানান প্রয়োজনীয় সাইটের লিংক রয়েছে এখানে। সবমিলিয়ে শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি সাইট www.kidsites.com।