বাংলাদেশের অনেক ছেলে
বইপুস্তক সবই ফেলে
কতরকম খেলা খেলে
কেউ পলাতক কেউ বা জেলে!
পিয়ন হতে কোটিপতি
হায় রে গতি অবাক গতি!
অলিগলির মহারথি
অন্ধকারের অধিপতি!
একটা গেলে দশটা আসে
কেউ বা কাঁদে কেউ বা হাসে
নদীর জলে টাকা ভাসে!
পেঁয়াজ কাঁদায় ইতিহাসে!
বাংলাদেশের অনেক জনে
কষ্ট পোষে গোপন মনে
কারো বিপদ বেশি ধনে
আমজনতা ব্যস্ত রণে!
