শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আটক এক

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:২২

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা চৌকা গ্রামস্থ এলকায় অভিযান চালিয়ে রুবেল আলীকে আটক করে র্যাব। এ সময় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। আটককৃত রুবেল আলী শিবগঞ্জ উপজেলার জমিনপুর বিনোদপুর ইউনিয়নের মো. দুখুর ছেলে।

র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।