সাতক্ষীরায় শিশু কিশোরদের কুইজ প্রতিযোগিতা

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:২৪

সাতক্ষীরা প্রতিনিধি

“বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় শিশু-কিশোরদের নিয়ে সাধারণ জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আফজাল হোসেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপপরিচালক হুসাইন শওকত প্রমুখ। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৪৬ জন শিশু-কিশোর শিক্ষার্থী এই চূড়ান্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।