অটোরিকশা ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেফতার

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:২৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

আন্তঃজেলা অটোরিকশা ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল। শনিবার রাতে তেলিগাতি বাজার থেকে তাদের গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়। এর আগে কিশোরগঞ্জ সদর উপজেলার বীরদামপাড়া গ্রামের মো. মামুন মিয়ার অটোরিকশাটি ছিনতাই হওয়ার পর তিনি র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন। র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার বিএন এম শোভন খান জানান, এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।