সিরাজগঞ্জে নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিয়াবাড়ি নদী থেকে রবিবার দুপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ হোসেন ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোমিন জানান, দুখিয়াবাড়ি হুড়াসাগর নদীতে একটি লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।