নিয়োগ বিজ্ঞপ্তি:পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলাধীন বেতুয়ান বৃলাহিড়িবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের জন্য উচ্চ মাধ্যমিক শাখায় সরকারের সর্বশেষ পরিপত্র অর্থাত্ মাউশি অধিদপ্তরের স্মারক নং-৩৭.০২.০০০০.১০৫.৯৯.০২১.১৮/২২১৩/৪ তাং ১৩/০৬/২০১৯ খ্রিঃ এর মর্মানুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিজ্ঞান বিভাগ হইতে এসএসসি/ সমমান দ্বিতীয় বিভাগ/ সমগ্রেড উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হইতে একজন ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) নিয়োগ করা হইবে। আগ্রহী প্রার্থীদের ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) অগ্রণী ব্যাংক লিঃ, বড়ালব্রিজ শাখার চলতি হিসাব নং-০২০০০০৩৬৪৮৭১৭ এর অনুকূলে প্রয়োজনীয় কাগজপত্র ও দুই কপি সত্যায়িত ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশের পনের দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করিতে হইবে। অধ্যক্ষ। সিকে-২৭৯৬
