মোহাম্মদ নাসিমের বাসভবনে মিলাদ মাহফিল

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:০৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহিদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনায় গতকাল রবিবার বাদ মাগরিব আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোকাবহ জেল হত্যা দিবস উপলক্ষ্যে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোহাম্মদ নাসিম ছাড়াও এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের অসীত বরণ রায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলের শুরুতে শহিদ এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিম বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।