লক্ষ্মীছড়িতে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ২

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:০৮

লক্ষ্মীছড়ি উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. মোস্তফা ও আব্দুল কুদ্দুসকে খাগড়াছড়ি আদালতে পাঠিয়েছে পুলিশ। গত শনিবার মানিকছড়ি মহামুনি তালতলা থেকে (মানসিক প্রতিবন্ধী) ঐ কিশোরীকে উদ্ধার করা হয়।

জানা যায়. শনিবার দুপুরে লক্ষ্মীছড়ি বাজারের বাস টার্মিনাল থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে মানিকছড়ির মহামুনি তালতলায় আত্মীয়র বাড়ির উদ্দেশে রওনা দেয় ঐ কিশোরী। পথিমধ্যে চালক মোস্তফা কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। এদিকে অপর মোটরসাইকেলচালক আব্দুল কুদ্দুস মোস্তফার মোটরসাইকেল আনতে গিয়ে সন্দেহের জালে জড়ায়। ঐ কিশোরী মানসিক প্রতিবন্ধী বলে স্বজনেরা জানান।