মনপুরায় গৃহবধূকে গণধর্ষণ

সাবেক ছাত্রলীগ নেতা ৭ দিনের রিমান্ডে

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:০৮

ভোলার মনপুরায় গৃহবধূকে স্পিডবাট থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নজরুল ইসলামকে রবিবার দুপুরে মনপুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরু মিয়া তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় স্পিডবোটের চালকসহ ছয় জনকে আসামি করে মামলা করা হলেও এখনো চার ধর্ষক গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।