বরিশালে সাত টন জাটকা জব্দ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:০৯

বরিশাল : বরিশাল এলাকার একটি কোল্ড স্টোরেজে রবিবার অভিযান চালিয়ে নৌ পুলিশ সাত টন জাটকা জব্দ করেছে। বরিশাল নৌ পুলিশের এসপি কফিল উদ্দিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এর সঙ্গে একটা সিন্ডিকেট জড়িত বলে জানিয়েছে নৌ পুলিশ। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।  নৌ পুলিশ সূত্র জানিয়েছে, মহিপুরের রোজেন ফিশ নামক কোল্ড স্টোরেজে তারা অভিযান চালিয়ে সাত টন জাটকা উদ্ধার করেন। রাঙ্গাবালি, গলাচিপা এবং মহিপুরের বিভিন্ন স্থান থেকে জাটকা ইলিশ সংগ্রহ করে সেখানে জমা করা হতো। কোল্ড স্টোরেজটি পরিচালনায় ছিল একটি সিন্ডিকেট। কোল্ড স্টোরেজের সঙ্গে জড়িত কলাপাড়ার রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি মাছুম ব্যাপারী, মত্স্য আড়তদার সমিতির সাবেক সভাপতি আব্দুল মতিন ও কলাপাড়া শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আকন্দ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দ করা মাছ মহিপুর, কলাপাড়া ও কুয়াকাটার ২০টি এতিমখানায় এবং স্থানীয় প্রায় ১ হাজার দুস্থের মধ্যে বিতরণ করা হয়        —ইত্তেফাক