সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার পেলেন ফরহাদ খান

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০০:৩১

বাংলা একাডেমি পরিচালিত সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০১৯-এ ভূষিত হয়েছেন প্রাবন্ধিক-গবেষক ফরহাদ খান। প্রবন্ধসাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪২তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা। উল্লেখ্য, ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’-এর তহবিল প্রদান করেছেন মোহম্মদ বরকতুল্লাহর কন্যা নিলুফার বেগম, জামাতা মাহবুব তালুকদার ও পরিবারের সদস্যবর্গ।