স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় নিজের মেয়ের মুখে বিষ ঢেলে দিয়ে নিজেও বিষ পান করা সেই মায়ের মৃত্যুর পর শিশু মেয়েও মারা গেছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় বিষ পান করে অসুস্থ হওয়া ৮ বছরের এই মেয়ে ফায়জা ইসলাম ও তার মা মৌসুমী আজাদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ২৫ অক্টোবর রাতে মা মৌসুমী আজাদের মৃত্যু হয়। দীর্ঘ ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রবিবার রাত সাড়ে ১০টার দিকে মেয়ে ফায়জা ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
ফায়জা ইসলামের চাচা খায়রুজ্জামান টিটো মোল্যা মৃত্যু নিশ্চিত করে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে ফায়জা মৃত্যুর কোলে ঢোলে পড়েন। আমরা ওকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি।
থানা অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা বলের, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।
প্রসঙ্গত, ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের লিটন মোল্যার স্ত্রী মৌসুমী কিটনাশক পান করেন। ‘এই ওষুধ খেলে শরীরে শক্তি বাড়বে’ বলে মৌসুমী তার ৮ বছরের মেয়ে ফায়জাকেও বিষ পান করায়। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে এনে ভর্তি করেন স্বজনেরা।
ইত্তেফাক/জেডএইচডি
