সদস্যের মৃত্যুতে বিএসজেএর শোক

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২০:৩১

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাবেক সদস্য, দৈনিক অবজারভারের সাবেক স্পোর্টস রিপোর্টার ও বাংলাদেশ বিমানের সাবেক জেনারেল ম্যানেজার মোহাম্মদ নাসিম গতকাল ভোরে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি শারীরিকভাবে ভীষণ অসুস্থ ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

গতকাল বাদ জোহর মানিকগঞ্জের ঘিওর স্কুলের মাঠে এবং বাদ আছর উত্তরা ১২ নম্বর সেক্টরের মসজিদে তার তৃতীয় জানাজা শেষে উত্তরাতেই তাকে দাফন করা হয়। বিএসজেএ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। —খবর বিজ্ঞপ্তির