কিশোরগঞ্জে দুই গাঁজা বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতরা হলো—কিশোরগঞ্জ সদর উপজেলার বেত্রাটি-মীরপাড়া গ্রামের রফিক ও হাজীরগল গ্রামের আউয়াল। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এইচএম খোদাদাদ হোসেন রবিবার রাতে তাদেরকে আটকের পর এই সাজা প্রদান করেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
