জেলা সদরে অবস্থিত সদর হাসপাতালে দীর্ঘদিন যাবত্ কোনো চক্ষু চিকিত্সক নেই। ফলে চক্ষু চিকিত্সা সেবা দারুণভাবে ব্যাহত হচ্ছে। প্রায় ছয় মাস যাবত্ এই পদে চিকিত্সক না থাকায় সরকারি হাসপাতালটিতে এসে রোগীরা ফিরে যেতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
সদর হাসপাতালের আরএমও ডা. শশাংক চন্দ্র ঘোষ জানান, চক্ষু বিভাগে কনসালটেন্ট না থাকায় চক্ষু চিকিত্সার কাজ ব্যাহত হচ্ছে। সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম জানান, কনসালটেন্টের (চক্ষু) জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে।
জরুরিভিত্তিতে মাদারীপুর সদর হাসপাতালে চক্ষু কনসালটেন্ট নিয়োগ প্রদানের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
