তাড়াশে মালামালসহ মাদ্রাসার টিনশেড ঘর পুড়ে ছাই

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২১:২৪

তাড়াশে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাস্তা দারুস সুন্নাহ কওমী হাফিজিয়া মাদ্রাসার একটি আধাপাকা টিনশেড ঘর ও ঘরে রাখা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার কাস্তা গ্রামে রবিবার রাতে এ ঘটনা ঘটে।  

মাদ্রাসার মুহতামিম ইসমাইল হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মাদ্রাসার আধাপাকা টিনশেড ঘরের চাল, বই, আসবাবপত্র, ছাত্রদের পোশাকসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ বলেন, নিয়মানুযায়ী সরকারি সব রকমের সহায়তা করা হবে।