নীলফামারী আদালতে আসামির আত্মহত্যার চেষ্টা

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২১:২৪

নীলফামারীতে চুরির মামলার শুনানি চলাকালে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আসামি জাহিদুল ইসলাম শুভ গলায় ব্লেড লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। সোমবার দুপুরে নীলফামারীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চুরির মামলায় তাকে হাজির করা হলে ক্ষুব্ধ হয়ে আসামি গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় আদালতের নির্দেশে পুলিশ প্রহরায় তাকে দ্রুত আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। আসামি জাহিদুল ইসলাম শুভ চাঁদপুরের কচুয়া থানার রহিমানগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। জাহিদুল ইসলামকে সৈয়দপুর থানার একটি চুরি মামলায় সহদেব চন্দ্র রায়ের আদালতে শ্যোন অ্যারেস্টের শুনানি চলাকালে এ ঘটনা ঘটায়।

শুভকে মিথ্যাভাবে মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে বলে ক্ষুব্ধ হয়ে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে বলে জানান আসামিপক্ষের আইনজীবী আল মাসুদ চৌধুরী।