খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিসংযোগ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:০৭

খুলনায় আওয়ামী লীগের পৃথক দুটি কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের ৭/৮জন নেতাকর্মী আহত হয়েছেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা বেজেরডাঙ্গাস্থ ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি। 

অপরদিকে,  রাত সোয়া ৯টার দিকে গাড়াখোলাস্থ দামোদর ইউনিয়ন কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা ও অগ্নিসংযোগ করে। এতে আওয়ামী লীগের ৭-৮জন কর্মী আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন: টেলিভিশন পর্দায় আসছে ‘হাসিনা: এ ডটারস টেল’

ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তবে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা ওসি তা জানাতে পারেননি।

ইত্তেফাক/জেডএইচ