কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোডের সময় বাড়ানো হয়েছে।
আগামী ৭ নভেম্বর পর্যন্ত ডাউনলোড করা যাবে। মঙ্গলবার ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী যারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি তারা আগামী ৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত অপরিবর্তিত থাকবে।
ইত্তেফাক/জেডএইচ
