তারুণ্যের পদযাত্রায় বিজ্ঞানের বিকাশ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৮:৩৬

 

তথ্যপ্রযুক্তির বিকাশের এই যুগে কিশোর আর তরুণ সমাজ যখন একটু পা পিছলে গেল বলে, এমনি সময়ে তাদের বিজ্ঞান ভাবনাকে দিকনির্দেশনা দিতে বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকায় বসে খুদে বিজ্ঞানীদের মেলা। লেখাপড়ার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে এই প্রতিষ্ঠানটি সুনামের ধারা অব্যাহ রেখে চলেছে নিরন্তর। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চম আইপিডিসি বিএনসিডি সায়েন্স কার্নিভাল। তরুণ বিজ্ঞানীদের উত্সাহ দিতে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞানী প্রফেসর ইমেরিটাস ড. অরুণ কুমার বসাক। মেলায় প্রজেক্ট ডিসপ্লে, স্ক্রাপ বুক, ইন্সট্যান্ট আইটি প্রবলেম সলভিং, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পদার্থবিদ্যা অলিম্পিয়াড, রসায়নবিদ্যা অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড, জীববিজ্ঞান অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, সাধারণ জ্ঞান অলিম্পিয়াড, সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। জাঁকজমকপূর্ণ এবং উত্সবমুখর পরিবেশে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভুঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তরুণ বিজ্ঞানীদের উত্সাহ দেন এবং বিজ্ঞানের চর্চায় নিজেদের সম্পৃক্ত রাখতে অনুপ্রাণিত করেন। বিশেষ অতিথি আইপিডিসি ফাইন্যান্সের সিইও এবং ম্যানেজিং ডাইরেক্টর মমিনুল ইসলাম তরুণ বিজ্ঞানীদের তার পক্ষ থেকে সব সহযোগিতা করবেন বলেন।