নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মোজাহিতের (সাড়ে তিন বছর) টাকার অভাবে চিকিত্সা হচ্ছে না। সে নাগেশ্বরী পৌরসভার কুটি পয়রাডাঙ্গা গ্রামের জমাদার আলী ও মেঘনা বেগমে ছেলে।
ডাক্তার বলেছেন, আপাতত ৫ লাখ টাকা হলে তাকে প্রয়োজনীয় চিকিত্সা দিয়ে আরোগ্যের চেষ্টা করা যেতে পারে। কিন্তু সে সামর্থ্য নেই তার বাবা-মায়ের। রাস্তার মোড়ে একটি টেবিল নিয়ে ভ্রাম্যমাণ চায়ের দোকানে যা আয় হয় তা দিয়ে কোনোমতে সংসার চললেও স্থিতি নেই। তাই চোখের সামনে ছেলের এ করুণ পরিণতিতেও তারা অসহায়। এ অবস্থায় কোনো সহূদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েছেন তারা। সাহায্যে পাঠানোর ঠিকানা: ০১৭৭৩১১৮২২০ বিকাশ নম্বর।
