লক্ষ্মীপুর প্রতিনিধি : কার্যকর নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে পরিবহন শ্রমিক, যাত্রী ও জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় সড়ক আইনের বিভিন্ন নির্দেশনামূলক লিফলেট বিতরণ করে পুলিশ। পরে সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে সব ধরনের যানবাহনের চালক, চালকের সহকারী, যানবাহনের মালিক ও নাগরিককে সচেতন করার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রমে পথসভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার ড. এ এইচ কামরুজ্জামান শ্রমিকদের উদ্দেশ্যে সড়ক পরিবহন আইনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া, টি আই মো. মামুন আল আমিন, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেনসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তাবৃন্দ —ইত্তেফাক
