ব্যবসায়ীদের ৯০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির অঙ্গীকার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:০১

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার পেঁয়াজ ব্যবসায়ীরা সব ধরনের পেঁয়াজ ৯০ টাকা বা এর কম দামে বিক্রির অঙ্গীকার করেছেন।

গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযানে গেলে যাত্রাবাড়ী এলাকার ব্যবসায়ীরা এ অঙ্গীকার করেন। অভিযানে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় সাদিয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, ভাই ভাই এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মেসার্স বৈশাখী বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা, নীড় ইন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, ইউরো ওয়ার্ল্ডকে ২০ হাজার টাকা, নিউ প্রিয়জন রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা, মনির চাঁদ মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা, জনতা ট্রেডার্সকে ১০ হাজার টাকা, আরিফ স্টোরকে ১০ হাজার টাকা, মদিনা ট্রেডিংকে ১০ হাজার টাকা, আরিফ স্টোর-২ কে ১০ হাজার টাকা, মিমি ভ্যারাইটিজ স্টোরকে ৩০ হাজার টাকাসহ ১৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।