বরিশালে মাদকসহ আটক চার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:১২

বরিশাল অফিস

বরিশালে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ৯৮০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়েছে। সোমবার রাতে নগরীর ধান গবেষণা রোডস্থ সাবেক আইয়ূব খানের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।  আটককৃতরা হচ্ছেন পারভিন, খায়রুল আলী ও সাঈদ। বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাসেল আহমেদ।

এদিকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ বরিশালে আসার সময় মাদক ব্যবসায়ী মো. তরিকুল ইসলামকে আটক করেছে র্যাব। মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-৮ বরিশাল সদর দপ্তর।