লোহাগাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৮:২৭

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. হাতিম হোছাইন লিমন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার বটতলী মোটরস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত উপজেলার আমিরাবাদ এলাকার মাহালদার পাড়ার জাহেদুল ইসলামের পুত্র।
 
জানা গেছে, মোটরসাইকেলযোগে রাস্তায় উঠার সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মো. হাতিম হোছাইন লিমন নিহত হন।

আরও পড়ুন: বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফের আন্দোলন
 
এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. আহসান হাবীব ঘটনার সত্যতার কথা স্বীকার করে জানান, হাতিম হোছাইন বটতলী মোটরস্টেশনস্থ একটি দোকান থেকে বের হয়ে রাস্তায় উঠার সময় চট্টগ্রামমূখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে বলে  বলে জানান তিনি।

ইত্তেফাক/এএএম