এবার অন্য পরিচয়ে

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৯:৪৫

লো পা  চৌ ধু রী

 

হালের একজন সমঝদার সংগীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। প্রাতিষ্ঠানিক ও গুরু মুখী শিক্ষা নিয়েই তিনি সংগীতকে পেশা হিসেবে বেছে নিয়ে আগামীর পথে এগিয়ে চলেছেন। অবশ্য এরইমধ্যে শ্রোতা-দর্শকের মধ্যে নন্দিতা তার গায়কীর জন্য বিশেষ গ্রহণযোগ্যতাও পেয়েছেন। যে কারণে একটু ভিন্ন ঘরানার স্টেজ শোসহ নিয়মিত স্টেজ শোতেও থাকে তার নিয়মিত উপস্থিতি। তবে শ্রোতাপ্রিয় এই সংগীতশিল্পী গানের বাইরে অনেকটা হঠাত্ করেই মডেল হিসেবে কাজ করেছেন। অনম বিশ্বাসের পরিচালনায় তিনি বাংলালিংকের নতুন একটি প্যাকেজের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। গত সপ্তাহ থেকে বিজ্ঞাপনটি নিয়মিত বিভিন্ন চ্যানেল ওইউটিউবেও প্রচারিত হচ্ছে। গল্পনির্ভর এই বিজ্ঞাপনে নন্দিতার বিপরীতে মডেল হিসেবে আছেন আসিফ। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে নন্দিতা বলেন, ‘অনেকটা হঠাত্ করেই আসলে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা। এর গল্প ও আমার চরিত্রটি খুব ভালো লেগেছে বলেই কাজটি করেছি। তাছাড়া নির্মাতার প্রতিও আমার আস্থা ছিল যে এটি একটি ভালো কাজ হবে। পুরো টিমের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। মূলত সবার উত্সাহেই বিজ্ঞাপনটিতে বেশ স্বাচ্ছন্দ্য নিয়ে কাজ করেছি। আর প্রচারের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। অনেকেই হঠাত্ করে বিজ্ঞাপনে আমাকে মডেল হিসেবে দেখে প্রথমে বুঝতেও পারেনি এটা আমি। পরে আমার কাজের প্রশংসা করেছেন। আমার বাবা দারুণ খুশি। আমিও কাজটি করে তৃপ্ত।’ এদিকে নন্দিতা নিয়মিত স্টেজ শোতে ব্যস্ত রয়েছেন। এদিকে আগামী ৯ নভেম্বর কক্সবাজারে একটি শোতে অংশ নেবেন তিনি।