ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৯:৫৩

মোহাম্মদ আরজু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি।’—শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। পরে সন্ধ্যায় জেলা পুলিশের উদ্যোগে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল (এএসপি) রেজাউল কবিরের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং সাংস্কৃতিক কমিটির সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য। শেষে কুষ্টিয়ার লালন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।