ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০১৯-এ তিন ট্রফি জিতল টেকনো

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২০:১৯

মাহবুব শরীফ

 

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০১৯-এ গ্লোবাল মোবাইল ব্র্যান্ড টেকনো জিতল তিন ট্রফি। ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের তৃতীয় আসরে টেকনো ‘বেস্ট কন্টেন্ট মার্কেটিং’ ক্যাটাগরিতে ‘কিন্তু যদি এমন হতো’ ডিজিটাল ক্যাম্পেইনের জন্য একটি গোল্ড ট্রফি, বেস্ট ভিডিও ক্যাটাগরিতে একটি সিলভার আর  ‘বেস্ট আইএমসি ক্যাম্পেইন’ ক্যাটাগরিতে ‘খোকা’ ক্যাম্পেইনের জন্য একটি সিলভার ট্রফি জিতে নেয়। এবারের ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের পরিবেশনায় ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ডেইলি স্টারের সহযোগিতায় অনুষ্ঠানটি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৫০০ ডিজিটাল প্রফেশনাল। মোট ১৬টি ক্যাটাগরির অধীনে গ্র্যান্ডপ্রিক্স, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ—এই চারটি র্যাংকে এ বছরের শ্রেষ্ঠ ডিজিটাল ক্যাম্পেইনগুলোকে পুরস্কৃত করা হয়। ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড দেশের ডিজিটাল উদ্যোগগুলোকে সম্মাননা প্রদানের জন্য একমাত্র প্ল্যাটফরম। চারটি বিচারক প্যানেল এদের মধ্য থেকে প্রাথমিকভাবে বাছাই করেন এবং আরো চারটি বিচারক প্যানেল এদের মধ্য থেকে বের করে আনেন ৭৯ জন চূড়ান্ত বিজয়ীকে। বিচারিক কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেছেন এবারের ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের জুরি প্রেসিডেন্ট, টিজিএইচ কালেক্টিভের প্রতিষ্ঠাতা ও জিসিসিও এবং এশিয়া প্যাসিফিক গ্লোবাল অ্যাডভাইজরির ক্রিয়েটিভ চেঞ্জ ক্যাটালিস্টে গুয়ান হয়।

‘কিন্তু যদি এমন হতো’ ডিজিটাল ক্যাম্পেইন প্রচারের পেছনে ধারণাটি ছিল দেশের প্রথম ইন্টারেক্টিভ ফিল্ম।