নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা-২ আসনের নেত্রকোনা-বারহাট্টা আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সম্পাদক আশরাফ আলী খান খসরু তার নির্বাচনী এলাকায় ব্যাপক জনসংযোগ শুরু করেছেন। নৌকার পক্ষে বেশ গণজোয়ার দেখা যাচ্ছে বলে নেতারা অভিমত ব্যক্ত করেছেন। আশরাফ আলী খান খসরু দলীয় নেতা-কর্মীদের নিয়ে গত বুধবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সড়ক মিছিল এবং পথসভা, উঠান বৈঠক এবং ঘরে ঘরে নৌকার লিফলেট বিতরণ করেছেন। নৌকার প্রার্থীর পক্ষে জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান খান, আওয়ামী লীগ নেতা অধ্যাপক তফসির উদ্দিন খান, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. ইফতেকার উদ্দিন খান, অধ্যাপক ভজন সরকার, মহিলা আওয়ামী লীগ সভাপতি কামরুন্নেছা আশরাফ, সম্পাদক হাবিবার রহমান শেফালী, মঞ্জু সরকার, অনিতা নন্দী এবং সৈয়দা পাবলিন বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছেন।
