সামাজিক যোগাযোগমাধ্যমে জনসম্পৃক্ততায় এশিয়ার সেরা ক্যান্ডি ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের কনফেকশনারি প্রতিষ্ঠান প্রাণ কনফেকশনারি লিমিটেডের পণ্য ‘ট্রিট চকলেট’। বিশ্বের অন্যতম সেরা মার্কেটিং ওয়েবসাইট ‘সোশ্যাল বেকারস’-এর এক জরিপে এ তথ্য উঠে আসে।
সোশ্যাল বেকারস বিশ্বব্যাপী ১০ হাজারেরও বেশি ব্র্যান্ড নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি চলতি বছরের ২৭ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত একটি জরিপ পরিচালনা করে। ‘ট্রিট চকলেট’-এর হেড অব মার্কেটিং সাখাওয়াত আহামেদ বলেন, ‘আমরা ডিজিটাল কমিউনিকেশন টুলসগুলো ব্যবহার করে আমাদের কথাগুলো মানুষকে বলেছি। আর মানুষ তাতে সাড়া দিয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
