শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল নবীগঞ্জে ‘সত্ বাবা’ আটক

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২১:৩৫

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে ৬ বছরের শিশু জিসান মিয়াকে নগ্ন করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে তারই সত্ বাবাসহ স্বজনরা। এ ঘটনায় পুলিশ সত্ বাবা স্বপন মিয়াকে গ্রেফতার করেছে। বুধবার ভোরে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। নির্যাতনের শিকার শিশুর মা সুমনা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা যায়, নির্যাতনের ভিডিও ধারণ করে সৌদি প্রবাসী মায়ের কাছে পাঠিয়ে দিতো।  পরবর্তীতে তার মা সৌদি থেকে ছুটি নিয়ে দেশে আসেন। মঙ্গলবার নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।