নাটোরে সাঁওতাল হত্যা দিবসে পাঁচ দফা দাবি

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২১:৩৫

নাটোর প্রতিনিধি

নাটোরে সাঁওতাল হত্যা দিবসে পাঁচ দফা দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার নাটোর প্রেসক্লাবের সামনে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি প্রদীপ লাকড়া, যুগ্ম সাধারণ সম্পাদক যাদু কুমার, সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কাসহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যাকাণ্ডের তিন বছর অতিক্রান্ত হয়েছে। ঘটনায় মূল আসামিদের বাদ দিয়ে প্রহসনমূলক চার্জশিট দেওয়া হয়েছে। তারা প্রহসনমূলক চার্জশিট বাতিল করে মূল হোতাদের বিচার, ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালিদের ১ হাজার ৮৪২.৩০ একর সম্পত্তি ফেরত প্রদান, হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন করাসহ তাদের ন্যায্য দাবিগুলো পূরণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।