খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা
খালিয়াজুরীতে হাঁসের খাবার স্থান দখলকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে রফিকুল ইসলাম ওরফে রুহু মিয়া (৪৮) নামের এক হাঁস খামারি মারা গেছেন।
বুধবার সকাল ৯টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। রুহু মিয়া খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর মাদ্রাসাপাড়ার জব্বার আলীর ছেলে। খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, এ ঘটনার তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।
