ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার সকাল ১০টা থেকে আগামী ৯ নভেম্বর ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি বলবত্ থাকবে।
পুলিশ জানায়, বেলা ১১টায় হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপদা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুটি গ্রুপ সকাল থেকে এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নেয়। যা সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কায় হরিপুর উপজেলা প্রশাসন চাপদা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম জানান, আওয়ামী লীগের সভায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার সকাল ১০টা থেকে আগামী ৯ নভেম্বর পর্যন্ত বকুয়া ইউনিয়নের চাপদা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
