হংকংয়ে বেইজিংপন্থি এমপিকে ছুরিকাঘাত

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০০:১৩

সমর্থক সেজে আসা এক ব্যক্তির ছুরিকাঘাতে আহত হয়েছেন হংকংয়ের বেইজিংপন্থি এক আইনপ্রণেতা। গতকাল হংকংয়ের রাস্তায় নির্বাচনী প্রচার চালানোর সময় আইনপ্রণেতা জুনিয়াস হোয়ের ওপর হামলা হয়। চলতি মাসের শেষ দিকে হংকংয়ে নির্বাচন হওয়ার কথা আছে। রাস্তায় প্রচারণা চালানোর সময় নীল টি-শার্ট ও মাথায় উলটা করে ক্যাপ পরা এক ব্যক্তি ফুল নিয়ে হোয়ের কাছে আসে, হো ফুল নেওয়ার আগে ঐ ব্যক্তি বলেন ‘প্রত্যেকেই আপনার উদ্যোগ দেখেছে’ বলে মন্তব্য করে। ফুল দেওয়ার পর সে একটি ছবি তুলতে চায় জানিয়ে বলে, আমার মোবাইলটি বের করি। এই বলে নিজের কাছে থাকা ব্যাগে হাত ঢুকিয়ে ছুরি বের করে হোয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে সে। এরপর ছুরির আঘাতে আহত হো ও তার সঙ্গে থাকা অন্যদের মাটিতে ঐ ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায়। ঘটনার পর আহত হোকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। —বিবিসি