আক্কেলপুরে ৬৮ ফেন্সিডিলসহ ২ যুবক গ্রেফতার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১১:২১

জয়পুরহাটের আক্কেলপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬৮ বোতল ফেন্সিডিলসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

থানা সূত্রে জানা গেছে, ৬৮ বোতল ফেন্সিডিলসহ পাঁচবিবি উপজেলার পাড়ইল গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র শামিম হোসেন (২৬) ও ছোট মানিকপাড়া গ্রামের আব্দুল মজিদের পুত্র  বাবু হোসেন (৩৮) কে গ্রেফতার করে। তারা দুজন মোটর সাইকেলের তেলের ট্যাংকির মধ্যে অভিনব কায়দায় ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল।

 

আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

ইত্তেফাক/এএম