ক্যাপশন নিউজ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২০:০১

স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে শুরু করে আমাদের স্বাধীনতা লাভের প্রায় পঞ্চাশ বছরে সংগীত জগতের সুদীর্ঘ পথচলায় অনেক গুণী শিল্পীর অবদান আমাদের পাথেয় হয়ে আছে। এমন শিল্পীদের নিয়ে অনুষ্ঠান ‘সৃষ্টি সুখের উল্লাসে’। এবারের পর্বে অতিথি হয়েছেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুজিব পরদেশী। কবি ও উপস্থাপক রেজাউদ্দিন স্টালিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম সাইফ। অনুষ্ঠানটি আজ রাত ৯টায় জিটিভিতে প্রচার হবে।