বুরকিনা ফাসোয় গাড়িবহরে হামলায় ৩৭ জন নিহত

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২১:০৩

বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে একটি সোনার খনির কর্মীদের বহনকারী গাড়িবহরে বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলায় ৩৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। বুধবার দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ঐ সোনার খনিটি কানাডার সেমাফো কোম্পানি পরিচালনা করে। এক বিবৃতিতে সেমাফো জানিয়েছে, বুরকিনার পূর্বাঞ্চলীয় এলাকা অ্যাস্টে তাদের বোউনগৌ খনিতে সামরিক পাহারায় পাঁচটি বাসে করে কর্মীদের নেওয়ার সময় রাস্তায় হামলাটি হয়। বোউনগৌ খনি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এ ঘটনাটি ঘটে। অ্যাস্টের গভর্নর দপ্তর ঘটনার বিস্তারিত জানিয়ে বলে, ‘অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা সেমাফোর কর্মীদের বহনকারী একটি গাড়িবহরের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে।’ এতে অন্তত ৩৭ জন বেসামরিক নিহত ও ৬০ জনেরও বেশি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে তারা। এই হামলায় নিরাপত্তা বাহিনীর বহু সদস্যও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে অ্যাস্টের গভর্নর দপ্তর থেকে দেওয়া হতাহতের সংখ্যায় তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।

দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, পথে গাড়িবহরের সামনে থাকা সামরিক যান লক্ষ্য করে আইইডির বিস্ফোরণ ঘটানো হয়। এর পরপরই অজ্ঞাতসংখ্যক বন্দুকধারী গাড়িবহর লক্ষ্য করে গুলি শুরু করে। এমন জায়গায় হামলাটি চালানো হয় যেখানে মোবাইল ফোনের কোনো নেটওয়ার্ক ছিল না। ধীধ