পটিয়ায় অবৈধ বালু উত্তোলন, জরিমানা

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২২:০১

পটিয়ার শ্রীমাই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একটি স্ক্যাবেটর জব্দ ও একটি স্ক্যাবেটর নষ্ট করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানি অভিযান চালান।

পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি জানিয়েছেন, সরকারি নীতিমালা না মেনে অবৈধভাবে শ্রীমাই খাল থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। হাইদগাঁও রাজঘাটা ব্রিজ ও বাহুলী এলাকা থেকে একটি স্ক্যাবেটর জব্দ ও একটি স্ক্যাবেটর নষ্ট করা হয়েছে।