বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২২:১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্থগিত থাকা স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর পুনর্নিধারণ করা হয়েছে।

আগামী ২৭ ডিসেম্বর সকালে ‘খ’ ও বিকেলে ‘গ’ ইউনিট এবং ২৮ ডিসেম্বর সকালে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের (আরেফিন মাতিন) সভাপতিত্বে উপাচার্যের কনফারেন্স রুমে বৃহস্পতিবার ভর্তি কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।