পটুয়াখালীতে তিন ক্লিনিককে জরিমানা

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২২:১০

পটুয়াখালী শহরের তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সোয়া ২ লাখ টাকা জরিমানা করেছে।

র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে শহরের সবুজবাগ মোড়ের তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আনিসুল ইসলাম বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে গ্রীনভিউ হসপিটালকে ১ লাখ ৫০ হাজার টাকা, পটুয়াখালী ক্লিনিককে ৭০ হাজার ও সেন্ট্রাল হসপিটালকে ৫ হাজার টাকা জরিমানা করেন।