গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২২:১০

ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌর শহরের এক বাসা থেকে বৃহস্পতিবার দুপুরে আয়েশা আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানার পুলিশ।

গফরগাঁও থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের চর জন্মেজয় এলাকার বধ্যভূমি সড়কে বসবাস করতেন জহিরুল ইসলাম-আয়েশা আক্তার দম্পতি। আয়েশা ৭ মাসের গর্ভবতী ছিলেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে বাসার একটি কক্ষের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় আয়েশার লাশ উদ্ধার করে পুলিশ ।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুকূল সরকার বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।