রাউজানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২২:১২

রাউজানে আব্দুল কাদের নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।  বৃহস্পতিবার তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে আদালতে প্রেরণ করে পুলিশ।

রাউজান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ বলেন, বুধবার রাতে কাতালপীর শাহ মাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।