চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক নেতা শাহ আলম গত বুধবার রাতে নোয়াখালীর সেনবাগ থানার মইশাই গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও পাঁচ ছেলে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন জটিল রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নূর রহমান, সম্পাদক হেফাজতুর রহমান ভুইয়া, চিটাগং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইউসুফ আলী, সম্পাদক নজরুল ইসলাম লিটন গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
